বিশ্বের মহামারী – মোঃ কবির আহমেদ


আসসালামুআলাইকুম সুপ্রিয় ভাই ও বন্ধুরা পৃথিবীতে যুগে যুগে করোনার মত মহামারী এসেছিল । তবে বিভিন্ন নামে আত্মপ্রকাশ করা এ ধরণের মহামারী কোটি কোটি মানুষের জীবন নিয়ে গেছে ।প্রতি ১০০ বছর পর এই ধরণের বড় বড় মহামারী আসে । এই শত বছরের মাঝখানে আরো বিভিন্ন মহামারী আসে । আর পুরো পৃথিবীকে তছনছ করে দিয়ে যায় । প্রাণঘাতী এই ধরণের মহামারী কত শত শত প্রিয়জনকে নিয়ে যায় ।

১৭২০ সালে এসেছিল মহামারী প্লেগ নামে ১৮২০ সালে কলেরা মহামারী ১৯২০ সালে স্প্যানিশ ফ্লু ২০২০ সালের আলোচিত করোনা ভাইরাস ।

১৭২০ সালের বুবনিক প্লেগ নামে খ্যাত ফ্রান্সের মার্সেই শহর থেকে আকার ধারণ করে। এরজন্য এই মহামারীকে মার্সেই প্লেগ নামে অভিহিত করা হয় । শুধু মার্সেতেই ৫০ হাজার মানুষ মারা গিয়েছিল । জানা যায় এই মহামারীর কারণে ফ্রান্সের জন্মহার ৪৫ বছরের জন্য কমে গিয়েছিল । ইতিহাস থেকে জানা যায় প্রায় ১ লক্ষ মানুষের প্রাণহানী হয় ।

১৮২০ সালের কলেরা এশিয়াটিক কলেরা নামে খ্যাত ।এই মহামারীটি কলকাতাতেই তৎকালীন বৃটিশ সেনাদের মধ্যে ছড়িয়ে পড়ে ।পরে তা পুরো অর্ধেক পৃথিবীতে ছড়িয়ে যায় । ইতিহাস থেকে জানা যায় ব্যাংককেই ৩০ হাজার মানুষ মারা যায় । এই মহামারী শুরু হয়েছিল বিশুদ্ধ পানির অভাবে । সারা পৃথিবীতে মৃতের ছাড়িয়েছিল ১ লক্ষের ও বেশী ।

Image may contain: possible text that says 'HIV'

১৯২০ সালের ঠিক আজ থেকে শতবর্ষ আগে । মহামারীর নাম ছিল স্প্যানিশ ফ্লু ।এই মহামারীটি ছিল আজকের করোনার সাথে সংশ্লিষ্ট ।স্পেনে শুরু হওয়া এই মহামারী সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ।এই ভাইরাসটি স্বাভাবিক ছিল না । খুবই মারাত্মকভাবে মানুষকে আক্রান্ত করেছিল । এই মহামারী ৫০০ মিলিয়ন মানুষকে আক্রান্ত করেছিল এবং ১০০ মিলিয়নের বেশী মারা গিয়েছিল । ইতিহাসের সবচেয়ে বেশী মারা গিয়েছিল এই স্প্যানিশ ফ্লুতে ।

২০২০ সালের মহামারী ও বিশেষভাবে আলোচিত । চীনের উহান শহরে উৎপত্তি হওয়া এই ঘাতক ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে । পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে ভাইরাসটি ।মৃতের সংখ্যা এখন লিখছি না । ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত যা হয়েছে তার পরিমাপ অনেক অনেক । তা নিরুপণ করার সময় আসেনি । আমি ছোট ব্যবসায়ী বা আমার মত যারা আছে , মাস দুয়েক এরকম চললে ভবিষ্যত অন্ধকার দেখছি । আমার এই বয়সে আরো ছোট খাটো মহামারীর কথা জেনেছি । আমার সত্তরোর্ধ “ মা” এর কাছ থেকে কলেরা মহামারীর গল্প শুনেছি । হাইস্কুলে পড়াকালীন গুটি বসন্তের কথা জেনেছি । তারপর যথাক্রমে , এইডস , শার্শ , ইবোলা কত লক্ষাধিক মানুষের প্রাণ নিয়ে গেছে ।

পূর্বেকার আলোচিত ভাইরাসগুলির টিকা চিকিৎসা বিজ্ঞানীরা সাফল্যের সাথে বের করেছেন । তবে এই করোনা নিয়ে সারা বিশ্ব আজ অনিশ্চয়তার অন্ধকারে নিমজ্জিত । আর পৃথিবীর মানুষ আতংকগ্রস্ত কখন কি হয় ।

আমি যা অনুধাবন করছি পৃথিবীর যত বালা মসিবত আসে , সব মহান আল্লাহ প্রদত্ত । তিনি আমাদের পরীক্ষা করেন , ঈমানী শক্তির পরীক্ষা । তিনি যখন হুকুম করবেন তখন বিজ্ঞানীরা করোনার প্রতিষেধক পেয়ে যাবেন । তাই আসুন সবাই মিলে মহান প্রভুর কাছে হেদায়েত আর হেফাজতের দোয়া করি ।

, , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *