প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম ডেস্ক রিপোর্টঃ মঙ্গলবার ১লা অক্টোবর ২০১৯, ইষ্ট লন্ডনের গ্ৰীন স্ট্রিটস্থ এক হলে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (BSET) এর এক সদস্য সভা অনুষ্ঠিত হয় । সংগঠনের চেয়ারপারসন কাউন্সিলর আয়েশা চৌধুরীর সভাপতিত্বে ও আফতার আহমি পরিচালনায় কুরআন তিলাওয়াত করেন মৌলানা মইনুল হক চৌধুরী।
তৃতীয় বারের মত গ্ৰেজুয়েশন এওয়ার্ড সেলেব্রেশন ২০১৯ নিয়ে বিশেষ আলোচনা হয়। উক্ত ইভেন্ট উপলক্ষ্যে একটি ম্যাগাজিন ও প্রকাশিত হবে যা সূষ্টভাবে সম্পাদনের জন্য তহবিল সংগ্ৰহের উপর গুরুত্ব দেয়া হয়।
উপস্থিত সকল সদস্যগন ও আরো সবাই এব্যাপারে তাদের সহযোগিতার আশ্বাস দেন, এবং যারা ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক তারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করার উপর গুরুত্ব দেন। নিজের পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে ২০১৮ & ২০১৯ সালে যারা গ্রাজুয়েট হয়েছেন তাহাদেরকে এই অ্যাওয়ার্ড সেলেব্রেশন ইভেন্টে অংশগ্রহণ করার জন্য অনুরুধ করা হয় ।

এওর্য়াডের মাধ্যমে বাংলাদেশী ছাত্রছাত্রীদেরকে মন যোগ সহকারে লেখা পড়া করার জন্য এই অ্যাওয়ার্ডস সেলেব্রেশন অনুষ্টানের আয়োজনে করা হবে।
অধিকাংশ সদস্য ও ট্রাষ্টীগণের উপস্থিতিতে উক্ত সভায় যুক্তরাজ্য ভ্রমনে আসা বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক অধ্যাপক ডাঃ ছাদিক আহমদ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অতিথী ওনার বক্তব্যে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাষ্টের বাংলাদেশে কার্যক্রমের প্রসংশা করেন এবং আগামীতে সংগঠন আরো বেশি করে কাজ করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে উনি ওনার বক্তব্য সমাপ্ত করেন।
সভায় আরো বক্তব্য রাখেন মহিব উদ্দীন, জামাল উদ্দীন, আব্দুল্লাহ আল কামাল, মইন উদ্দীন আনছার, সিরাজ মিয়াঁ, মানিকুর রহমান, কুতুব উদ্দীন খান, পারবেজ শাহ্, হেলেন বেগম, কাউন্সিলার হানিফ আব্দুল মুকিত, কে আর কাজী, মোহাম্মেদ জাকারিয়া, সফিকুর রহমান, সাহাদ উল্লাহ, ফয় জুল আহমেদ সেলিম, সাহাব উদ্দিন, সালেক মিয়াঁ, মসাহিদুর রহমান, স্যেদ সফিকুল, আব্দুল হাফিজ, আব্দুল অদুদ, আব্দুল মুহিত, শেখ সিদ্দীক প্রমুখ ।
