ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে রনির ফেসবুক স্ট্যাটাস ভাইরাল


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে গোলাম মওলা রনির একটি ফেসবুক স্ট্যাটাস  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি স্ট্যাটাসে এভাবে লিখেছেন,

দেশের চলমান সংকটের মধ্যে একজন জনপ্রিয় আলেম এবং ইসলামী বক্তার মৃত্যু পরবর্তী জানাযাতে লাখ লাখ লোকের সমাবেশের যে দৃশ্য আমরা ব্রাহ্মণবাড়িয়াতে দেখলাম তাতে নিন্মের বিষয়গুলো স্পষ্ট হল –

১। দেশের বিরাট সংখ্যক লোক মনে করছেন যে, করনা ভাইরাস আল্লাহ প্রেরণ করেছেন ইহুদি-নাসারা-বেইমান-মোনাফেক এবং খারাপ মানুষদেরকে মারার জন্য ।

২। এই সকল লোক আরও মনে করছেন যে দাড়ি টুপিধারী, মসজিদে গমনকারি সৎ মানুষদেরকে করনা কিছুই করবে না ।

৩। এই শ্রেণির মানুষ সারা দেশে যে কোন সময় যে কোন ইস্যুতে লাখে লাখে রাস্তায় নেমে পড়তে পারে যেভাবে হেফাজতের ঘটনায় মতিঝিলের শাপলা চত্বরে এসেছিল ।

বিডিপ্রেস/টিআই


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *