ব্রিটেনের লাল তালিকা থেকে মুক্ত হচ্ছে বাংলাদেশ


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ব্রিটেনের লাল তালিকা থেকে মুক্ত হচ্ছে বাংলাদেশের নাম। ২২ সেপ্টেম্বর, বুধবার ভোর ৪টা থেকে এটি কার্যকর হবে, যার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট সাপ্স। ট্রান্সপোর্ট সেক্রেটারি বাংলাদেশ ও তুরস্কসহ মোট আটটি দেশের ওপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন। এতে হোটেল কোয়ারেন্টিন ছাড়াই  ব্রিটেন ভ্রমণের সুযোগ পাবেন দেশগুলোর নাগরিকরা।

ব্রিটেনের লাল তালিকা থেকে মুক্ত হচ্ছে বাংলাদেশ

লাল তালিকা থেকে মুক্ত করার জন্য বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, লন্ডনের হাইকমিশনের তৎপরতা আর কমিউনিটির মানুষের দাবির মুখে শেষ পর্যন্ত এমন ভোগান্তির অবসান হয়েছে বাংলাদেশের।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কয়েক হাজার ব্রিটিশ নাগরিক হোটেল কোয়ারেন্টাইনের খরচ ও ঝামেলা এড়াতে কয়েক মাস ধরে বাংলাদেশে অবস্থান করছেন।অপরদিকে, বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে হোটেল কোয়ারেন্টাইন এড়াতে অনেকে ভিসা পেয়েও ব্রিটেনে যেতে পারছেন না।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *