প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ব্রিটেনে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা আবারো কমেছে। কমেছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ১৭৬ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গতকাল বুধবার ছিলো ৩৫৯জন, মঙ্গলবার ছিলো ৩২৪ সোমবার ছিলো ১১১, রবিবার ছিলো ১১৩ জন। মোট মৃতের সংখ্যা ৩৯ হাজার ৯০৮ জন।
এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৮০৫ জন।
গতকাল বুধবার ছিলো ১৮৭১জন, মঙ্গলবার ছিলো ১৬১৩ সোমবার ছিলো ১৫৭০ জন, রবিবার ছিলো ১৯৩৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৮১ হাজার ৬৬১ জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১১৫ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৯ জন, ওয়েলসে ৮ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে।
এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।
