প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। এদিকে স্কটল্যান্ডে গত ১৯ তম দিনেও কেউ করোনায় মৃত্যু বরণ করেনি।
ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) মৃত্যু বরণ করেছেন ৮৯ জন। গতকাল সোমবার ছিলো ৯জন, রবিবার ছিলো ৮ জন, শনিবার ছিলো ৭৪ জন, শুক্রবার ছিলো ১২০ জন। মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ২৯৯ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল সোমবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭০ জন। গতকাল সোমবার ছিলো ৯৩৮ জন, রবিবার ছিলো ৭৪৪জন, শনিবার ছিলো ৭৭১জন, শুক্রবার ছিলো ৮৮০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ২৯৩ জন।
