প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ব্রিটেনে মৃতের সংখ্যা ৮০০০ জনে পৌঁছেছে। করোনা ভাইরাসে মৃতের সংখ্যা প্রতিদিনই রেকর্ড ভঙ্গ করছে ব্রিটেনে।

গতকাল বুধবার মৃত্যু সংখ্যা ছিল ৯৩৬, আজ বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় এই সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৭ জন। এরমধ্যে ইংল্যান্ডে ৭৬৫, স্কটল্যান্ড ৮১, এবং ওয়েলসে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪১জন।
ব্রিটিশ স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ইংল্যান্ডে সবচেয়ে তরুণ বয়সের মৃত্যুবরণকারীর বয়স ২২ এবং প্রবীন জনের বয়স ১০৩ বছর। মৃত ৪৬ জনের পূর্বে কোন স্বাস্থ্যগত সমস্যা ছিলোনা। আজকের সংখ্যা মিলিয়ে ব্রিটেনে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা এখন ৮ হাজার জন।
এন এইস এস ইংল্যান্ডের পরিসংখ্যানে দেখা যায় এর মধ্যে ইংল্যান্ডের হাসপাতালে মারা গেছেন ৮২৮ জন । ইংল্যান্ডে মোট মৃতের সংখ্যা,৬৪৮৩ জনে পৌঁছালো ।
এনএইচএস ইংল্যান্ড প্রকাশিত এই পরিসংখ্যানগুলি, কোভিড -১৯-এর আক্রান্ত হাসপাতালের রোগীদের সদ্য-নিশ্চিত মৃত্যুর গণনা, মঙ্গলবার সন্ধ্যা ৫ টা পর্যন্ত এ তথ্য প্রকাশিত হয়েছে।

আমরা প্রতিদিন নিউজ আপডেইট করে থাকি, আমদের সাথেই থাকুন
