ভাবনায় বাংলাদেশ – সালেহ উদ্দিন সুমন


রাজনৈতিক দূর্বৃত্তায়নের ফলেই এই পরিনতি। শুধু প্রধানমন্ত্রীকে বাহ বাহ দিয়ে। শুধু দলীয় রাজনৈতিক প্রধানকে বাহ বাহ দিয়ে সুসাশন বা কার্য্যকর বিরোধীদল হবে না। আর এই যে এখনের ত্রাণ নিয়ে অনিয়ম চলেছে। সেটা কেউ কেউ অপ্রত্যাশিত কেন ভাবছেন বলতে পারছি না।

এগুলোতো প্রত্যাশিত কেননা অনিয়ম যখন নিয়মে পরিনত হয় তখন এমনই হবে। রাজনৈতিক প্রাজ্ঞতা, মেধা ও অন্যান্য গুন বিবেচনা না করে টাকা দিয়ে মনোনয়ন বা টাকা খরচ করে নির্বাচনে জয়ী যারা হন তাদের কাছে সমাজের কি আশা থাকবে। দোষ কারো নয় দোষ সোনার বাংলাদেশের।

আর করোনা রোগ নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে সেটা অনেক কষ্টের ও ভাবনার বিষয়। উন্নত দেশের যে সামাজিক অবস্থা বা যে সেবা রয়েছে সেটা আমাদের দেশে নাই। যদিও থেকে থাকে তবে সেটা উপজেলা বা থানা, জেলা, বিভাগীয় শহরে ভিন্ন ভিন্ন রকম। উপজেলার ভেতরে আবার ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক ব্যাবস্তা রয়েছে।

তবে আমার কথা এই ক্ষমতার ভিন্ন ভিন্ন স্তর নিয়ে নয়। কথা হল এই যে, যে মানুষের সাধারন চিকিৎসা নিতে পকেটের টাকা খরচ করতে হয় প্রতি নিয়ত তাদেরকে এই মহামারী থেকে কিভাবে রক্ষা করবেন। এক মাত্র মহান প্রতিপালকের অলৌকিক ক্ষমতা ছাড়া সম্ভব নয় মহামারী টেকানো।

, , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *