মনের পরিতৃপ্তি – ম আ মোশতাক


যতদিন আকাশে এমন চাঁদ উঠবে –

পৃথিবীতে এমন জোসনার ঢল নামবে,

তখন চেতনার সমুদ্রে মথিত হয়ে উঠবে,

কত কত চাঁদনী রাত ।

আমার স্মৃতির মধ্যে জমে আছে –

মথিত হয়ে উঠবে সেইসব ।

উজ্জীবিত হয়ে উঠবে কবিতার পিপাসায়,

তাকে স্বীকার করতে ভয় কি?

এ যুগের নাগরিকরা অবশ্য হাসবে,

তার থেকে বেশি হাসবে বৈজ্ঞানিকরা,

যারা জানে চাঁদ শুধু পৃথিবী থেকে খসে পড়া

একটা ছাইয়ের কণা ।

হাসতে পারতো তারা –

যারা এসব জানে –

কিন্তু তবুও তারা মানে

জ্যোৎস্না রাতে দাঁড়ালে আকাশের নীচে,

যেন মন দোলা দিয়ে উঠে।

চাঁদ তারা যেন বাঁধন বাঁধতে চায়

একে অন্যের সাথে ।

একসময় চাঁদ চোখের আড়ালে চলে যায়,

কিন্তু আবার চাঁদ কে দেখতে ইচ্ছে করে,

কল্পনায় তারা হয়ে ছুটে যাই,

সেই চাঁদের রাজ্যে ।

যেখানে পাই পরম শান্তি,

মনের পরিতৃপ্তি বাঁচবার পথ,

কল্পনা যেন সত্য হয় মোদের ।

১৯৮৬ সাল

 

, , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *