মশা বিনা কারণে আসে না, এটা ন্যাচারাল গজব, বললেন শামীম ওসমান


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, মশা বিনা কারণে আসে না। যখন যে কোনো দেশে পাপাচার হয়, যে দেশে তিন বছরের বাচ্চা ধর্ষণের শিকার হয়। এটা তাই ন্যাচারাল গজব।

জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, পাপ করে কিছু লোক আর ভোগে সমস্ত জাতি। মঙ্গলবার সদর উপজেলা মিলনায়তনে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে ফগার মেশিন ও মশক নিধন ওষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, এই মশার উদ্ভব নমরুদের সময়। নমরুদ যখন অনাচার করছিলো দুনিয়াতে। একটা মশা এসে তার নাক দিয়ে টুকে গিয়েছিলো। ওই মশার নাম কী ছিলো আমি জানি না। মশার অত্যাচারে সে তার মাথায় বাড়ি দিতে বলছিলো। মশা দিয়ে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন। মশা একটি আতঙ্ক। আর সবাইকে আতঙ্কিত করতে কাজ করছে কিছু লোক। এডিস মশা এসেছে কাল আরেকটি মশা আসবে। যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মনকে স্বচ্ছ না করো।

তিনি বলেন, তুমি তোমার বাড়িঘর পরিস্কার রাখো, সবাইকে সচেতন রাখো। মশা কামড়াতে পারাবে না। সচেতন হলে মশা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। স্কুলগুলোতে মশা বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। দেশের জন্য প্রতিদিন ২ ঘণ্টা সময় ব্যয় করতে হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ- ৬২ বিজিবির নায়েক সুবেদার কুতুবুল আলম, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল, বক্তাবলি ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মনিরুল হক, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *