মসজিদুল আকসা রক্ষায় বিশ্বের সব মুসলিম দেশকে ঐক্য হওয়ার আহব্বান


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ডেস্ক রিপোর্ট –  ইরানের রাজধানী তেহরানে ৩৩তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন শেষ হয়েছে। শনিবার রাতে সম্মেলনের সমাপনী বিবৃতিতে মুসলমানদের প্রথম ক্বেবলা মসজিদুল আকসা রক্ষার ওপর সর্বাত্মক গুরুত্ব দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মসজিদুল আকসা গোটা বিশ্বের মুসলমানদের পবিত্র স্থান।

এই মসজিদে হা’মলা ও অবমাননার বিরু’দ্ধে সব মুসলিম দেশের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেয়া উচিৎ। বিবৃতিতে আরও বলা হয়েছে, মসজিদুল আকসায় হা’মলার ঘটনাটি মুসলমানদের পবিত্র স্থানগুলোর বিরু’দ্ধে বিপ’জ্জনক ষড়য’ন্ত্রে ল’রই অংশ। এ বিষয়ে এখনই সবাইকে সোচ্চার হতে হবে এবং দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে।

একইসঙ্গে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হা’মলার নিন্দা জানানো হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারীরা বলেছেন, ফিলিস্তিনিরা ইসরাইলি আ’গ্রাসনের জবাব দেওয়ার অধিকার রাখে। তারা গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহারেরও জানিয়েছেন। সম্মেলেনের সমাপনী বিবৃতিতে ইসলামি প্রতিরোধ আন্দোলন,

মসজিদুল আকসা এবং ফিলিস্তিনিদের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার প্রশংসা এবং ইরানের বিরু’দ্ধে মার্কিন নিষেধা’জ্ঞার নিন্দা জানানো হয়। ‘মসজিদুল আকসা রক্ষায় মুসলমানদের ঐক্য’-এই স্লোগানকে সামনে রেখে তেহরানে গত শুক্রবার থেকে ইসলামি ঐক্য সম্মেলন শুরু হয়ে তা শনিবার রাত পর্যন্ত চলে। এতে বিশ্বের ৯০টি দেশের ৪০০ জন ইসলামি চিন্তাবিদ ও আলেম অংশ নেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *