মহান স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তিতে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান সম্পন্ন


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম পর্তুগাল ব্যুরো প্রধান এফ আই রনি :: স্বাধীনতার অর্ধশত বছর পূর্তিতে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রথম আনুষ্ঠানিক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ২৬ মার্চ স্থানীয় সময় বিকেল ৪ঃ৩০ মিনিটে। সংগঠনের সভাপতি রনি মোহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক তারিকুল হাসান আশিকের সঞ্চালনায় “পর্তুগালে বাংলাদেশ এবং সাংবাদিকতা” শিরোনামে আলোচনার প্রধান আলোচক হিসেবে ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক সিনিয়র রিপোর্টার হুমায়ুন কবির হিমু, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী, এফ আই রনি ও জহুরুল ইসলাম মুন এবং যুগ্ম সম্পাদক আনোয়ার এইচ খান ফাহিম সহ আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, প্রচার সম্পাদক এনামুল হক, আন্তজার্তিক সম্পাদক শাহিদ আহমেদ, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মহি উদ্দিন এবং নির্বাহী সদস্য হাসান কোরাইশি ও আকরাম হোসেন প্রমুখ।

আলোচনার শুরুতেই বক্তাগন জাতির পিতা শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করেন। বাংলাদেশের ৫০ বছরে পদার্পনের সাফল্য, ত্যাগ, পাক হানাদারদের হিংস্রতার স্মৃতি চাড়ন করেন এবং পর্তুগাল এ বসবাসরত বাংলাদেশিদের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পর্তুগাল এ মেইনস্ট্রিম এ সাংবাদিকতা করার নানা উদ্যোগের কথা আলোচনা করেন।

পরিশেষে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে প্রিন্স আহমেদ বিশেষ মোনাজাত পরিচালনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *