মানুষ করবে জয় – ময়নূর রহমান বাবুল


নি:শ্বাসে এখন ভাইরাস ঝরে
নিরাপদ দূরে থাকো
সবইতো দিয়েছি উজাড় করে
ভালোবাসাটুকু ধরে রাখো।

আসবেই দিন ভোরের আলো
নির্মল দখিনা হাওয়া
বাঁকে বাঁকে যে চরগুলো হয়
সেতো নদী ভাঙ্গনেই পাওয়া।

এই দু:সহ দিন করোনা কাল
আর দেরী নয় যাবে কেটে
তখন দু’জনে হাতে হাত রেখে
একই সাথে যাব হেঁটে।

কোনও দূরত্ব রবেনা তখন
পৃথিবীর এই সীমানায়
লক্ষ প্রাণ দিতে হলো আজ
মহামারী করোনায়।

আবদ্ধ ঘরে এই দূর্বিসহ দিন
চারিদিকে করোনার ভয়
ঘুরে দাঁড়াবেই পৃথিবী আবার
মানুষই করবে জয়।

মানুষ ভাঙবে মানুষ গড়বে
মানুষই বাসিবে ভালো
মানুষ ঘুচাবে আঁধার তমি¯্রা
মানুষই জ্বালাবে আলো।
***
লন্ডন  ১৩ এপ্রিল ২০২০

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *