প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশের কামাল বাজার এলাকার নভাগী নিবাসী ও ইংল্যান্ডের ওল্ডহ্যাম প্রবাসী ও প্রবাস বার্তার সিনিয়র সম্পাদক জনাব মাহমুদ নুর সাহেবের স্ত্রী আফিয়া খাতুন অদ্য ১২ই জানুয়ারি সকাল ৭টা ৪০ মিনিটে রয়েল ওল্ডহ্যাম হাসপাতালে ইন্তেকাল ফরমাইয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর, তিনি স্বামী, দুই পুত্র সহ অনেক আত্মীয়সজন ও গুণগ্রাহী রেছে গেছেন।

মরহুমার অকাল মৃত্যুতে আমরা প্রবাস বার্তার পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ।
প্রবাস বার্তা পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ আপনারা যেন আফিয়া খাতুনের জন্য দোয়া করেন যেন মহান রাব্বুল আলামিন মরহুমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং কবরের সাঁওয়াল-জবাবকে সহজ করে দেন। আমিন আল্লাহুম্মা চুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন।
