মিডিয়া ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ আর নেই


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপ মহাব্যবস্থাপক মোস্তফা কামাল সৈয়দ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে শোক নেমে এসেছে মিডিয়া অঙ্গনে।
এনটিভির অনুষ্ঠান বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন গণমাধ্যমকে জানান, ‘গত ১১ মে মোস্তফা কামাল সৈয়দ অসুস্থ হলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। আজ দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।’
তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর স্ত্রী কণ্ঠশিল্পী জিনাত রেহেনা। ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন।
নাবা/ডেস্ক/এনএম
,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *