মিরপুরের সাফল্য বিশ্বকাপ ব্যর্থতার কারণ নয় বাংলাদেশ দলের কাছে


আউট হয়ে ফিরে যাচ্ছেন মাহমুদউল্লাহ

সমালোচনার সেই তিরগুলোর একটি ‘ভালো উইকেটে’ ব্যাটিং–বোলিং কোনোটিতেই ভালো করতে না পারার বিষয়টি। বিশ্বকাপে যাওয়ার আগে দেশের মাটিতে দুটি সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। মিরপুরের শ্লথ ও নিচু বাউন্সের উইকেটে সেই দুই সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে আকাশে উড়ছিল বাংলাদেশ। সেই সময়ই ক্রিকেটসংশ্লিষ্ট অনেকেরই শঙ্কা ছিল, মিরপুরের এমন উইকেটে স্পিন–নির্ভর দল নিয়ে খেলে জয় পাওয়াটাই না আবার বিশ্বকাপে কাল হয়ে দাঁড়ায়!

সেই সমালোচনাকে পাত্তা না দিয়ে ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তি থেকে শুরু করে ক্রিকেটারদের অনেকেই বলেছিলেন, কীভাবে জয় এল, সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে জয়ের অভ্যাস গড়াটা। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে সুপার টুয়েলভে জয়ের সেই অভ্যাস খুব একটা কাজে লাগেনি। সেখানকার স্পোর্টিং উইকেটে প্রতিপক্ষ দলগুলোর কাছে একপ্রকার উড়েই গেছে বাংলাদেশ। এ কারণেই ম্যাচ শেষে আবার ঘুরেফিরে এসেছে মিরপুরের সেই দুই সিরিজের প্রসঙ্গ।

বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ

বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ ছবি: বিসিবি

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহকে প্রশ্ন করা হয়েছিল—এখন কী তাঁর এ রকম মনে হয় কি না যে মিরপুরের ওই দুই সিরিজই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে! এ প্রশ্নের উত্তরে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি যে এটা ছোট সংস্করণের খেলা। এখানে জয় পাওয়াটাই গুরুত্বপূর্ণ। আপনি যে কন্ডিশন আর যে মাঠেই খেলেন না কেন, জয় পেতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনি যেখানেই খেলুন না কেন, ছোট সংস্করণের টুর্নামেন্টে আপনাকে দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে।’

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *