ভুল করেন না ধর্মপ্রাণ মুসলমানরা।
একসঙ্গে সম্প্রীতির ইফতার মাহফিল মুসলিম বিশ্বে আদিকাল থেকে চলে আসছে। এরই ধারাবাহিকতায় রমজানকে স্মরণ করে রাখতে বিভিন্ন দেশে বসছে রেকর্ড ভাঙা অনেক বড় বড় ইফতার আসরও। তেমনই বড় একটি ‘ইফতার টেবিল’ বসেছিল মিশরের আলেকজান্দ্রিয়া শহরে। যা চার হাজার ৪০৩ মিটার (প্রায় সাড়ে চার কিলোমিটার) লম্বা। একটি টেবিলে একসঙ্গে সাত হাজার লোকের ইফতার আয়োজন করে বিশ্বের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চে আছে নীল নদ আর পিরামিডের এ দেশটি।
ওই ইফতার টেবিলে সারিবদ্ধভাবে শিশু-কিশোর থেকে শুরু করে নানান বয়সের মানুষ অংশ নেয়। কারও পোশাক-আশাকে আভিজাত্যের ছাপ, কারও দারিদ্র্যের। তবে কারও মধ্যে ছিল না কোনো জড়তা। সবাই একই রকম ইফতার নিয়ে বসেছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে।
স্মরণীয় এ সম্প্রীতির ইফতার টেবিলটির আয়োজন করেছিল ‘রেডিওঅ্যাক্টিভ’ নামে তরুণদের একটি সংগঠন। তবে এ আয়োজনে মিশিরীয় সরকারের সমন্বয়ও ছিল সংগঠনটির সঙ্গে।মিশরে সাড়ে ৪ কিলোমিটার লম্বা টেবিলে ইফতার।
এর আগে ২০১৪ সালে দুই কিলোমিটারজুড়ে ইফতার আসরের অয়োজন করেছিল ভূমধ্য উপকূলভূমি ইতালি। পাশাপাশি এক হাজার ২৮৬ মিটার লম্বা ইফতার টেবিলের আয়োজন করে রেকর্ডভুক্ত হয়ে আছে ফিনল্যান্ডও। এছাড়া সৌদি আরবের জেদ্দাসহ বিভিন্ন শহরে বড় বড় ইফতার মাহফিলের আয়োজন করা হয় প্রতিবছরই।
এদিকে, ভারতের শ্রীনগরে ডাল লেকের তীরে প্রায় দেড় কিলোমিটারেরও বেশি লম্বা কাপড় বিছিয়ে ‘দস্তরখানা’য় সাড়ে তিন হাজার মানুষের ইফতার
