প্রবাস বার্তা লন্ডন প্রতিনিধি আব্দুল হামিদ খান সুমেদ:: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি ও রচডেল বাংলাদেশ এসোসিয়েশন এন্ড কমিউনিটি পজেক্ট এর চেয়ারপারসন, কমিউনিটির পরিচিত ব্যাক্তিত্ব মুহিবুর রহমানের পিতা, বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের প্রবীণ ব্যক্তিত্ব ও প্রবাসী হাজি ইউনুছ মিয়া আজ বাংলাদেশে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন )।
উল্লেখ্য তিনি যুক্তরাজ্যের রচডেল শহরের স্থায়ী বাসিন্দা ছিলেন তবে বর্তমানে অনেক দিন হলো দেশে অবস্থান করছিলেন এবং তিনি দৌলতপুর দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠানকালীন উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য। আজ বাংলাদেশে ২:১৫ মিনিটের সময় মরহুমের দৌলতপুরস্থ নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাপন সম্পূর্ণ করা হয়।
এদিকে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি মুহিবুর রহমানের পিতা জনাব হাজি ইউনুছ মিয়ার ইন্তেকালে ট্রাস্টের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি তালুকদার শামসুদ্দীন উদ্দিন শামস, সহ সভাপতি এমরান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাব্বত শেখ,সহ সাধারণ সম্পাদক হাসিনুজ্জামান নুরু, ট্রেজারার কদর উদ্দিন, সহকারী ট্রেজারার জাহির আলী, সাংগঠনিক সম্পাদক দৌলত হোসাইন, প্রেস এন্ড পলিসিটি সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, কার্যনির্বাহী সদস্য হাজি খলিলুর রহমান, হাজি ওয়ারিছ উদ্দিন, শামসু মিয়া, মাওলানা আব্দুস শহীদ, হানিফ আহমদ খান, শেখ মবশ্বির আলী, জিয়াউল হক জিয়া, ট্রাস্টি আবু শহীদ চৌধুরী, তৈয়বুর রহমান, মাহবুব আলী চুনু, মো:আব্দুর রউফ, হাজি নেসার আহমদ, কবির মিয়া, সিরাজুল ইসলাম হাজারী, আব্দুন নুর,সমুজ আলী, সরকুম আলী,হাজি জুনাব আলী, ইউসুফ আলী, ফারুক আলী, মসলন্দর আলী, সুফিয়ান খান,নফর আলী, হাজী আইযুব আলী, সুরুক মিয়া চৌধুরী, মনির খান, আনফর আলী(গিয়াস উদ্দিন), মফজ্জুল আলী(আমির আলী), তালুকদার আজাদ ইসলাম, সায়েরা বেগম তালুকদার, তালুকদার ফাহাদ ইসলাম, সুহেল আখলাকুজ্জামান, ইফতেকার আলম মুকুল, হাজি আনোয়ার হোসেন, বেলাল আহমদ, হাবিবুর রহমান জানু, সাইদুর রহমান, হাজি সোনাফর আলী, আনছার হাবিব, শাহ তাজুল ইসলাম,কাওছার আহমদ, হাজি শেখ মজম্মিল আলী, জুবের আলী আফরোজ আলী, রহিম উল্লাহ(ছাদ মিয়া), আশিক মিয়া, জয়নাল আবেদীন, আবুল হোসাইন মামুন, ইসকন্দর আলী, ইয়াছিন আলী, এমদাদুল হক এবং এনায়েত হোসেন এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনার জন্য সকলের প্রতি অনুরোধ জানান এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
