মৃত্যুর মিছিলে ত্রাণ চোর ! – নজরুল ইসলাম খান


মৃত্যুর মিছিলে প্রতিটি ভোর
তবুও থেমে নেই ওরা ত্রাণ চোর।
চাল নিয়ে দিচ্ছে দৌড়
ভয় নেই মরণের।
বস্তায় বস্তায় শস্তা  জীবন
করোনা যেন ডাকছে মরণ।
বিবেক তাদের কোটিপতি  হওয়া
গরিবের হক লুটেপুটে খাওয়া।
পুলিশকে পায়না ভয়
তারাও নেতা নেই সংশয়।
জনগন আজ না খেয়ে মরছে
পুকুরের জলে চাল কেন ভাসছে ?
ফিরিয়ে দাও বাঁচার অধিকার
দয়া নয় খেটে খাওয়ার !!
, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *