প্রবাসবার্তা২৪.কম, সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরী : কেসিনো এখন ঘরে ঘরে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। প্রতিদিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫০ থেকে ৬০ জন মানুষ মারা যাচ্ছে।
সরকার গ্যাস বিদ্যুৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে। সরকারের সবাই লুটেরা। মেঘা প্রকল্পের নামে মেঘা লুট হচ্ছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, রোহিঙ্গারা দুই বছরের বেশি সময় ধরে এদেশে আছে। একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারেনি সরকার।
এসময় খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্য নেতা কর্মীদের আহবান জানান বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেট রেজিস্ট্রারি মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে মঙ্গলবার বিকেলে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ^র চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, এমএ হক, খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসিনা রুশদীর লুনা, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান, শফিউদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন প্রমুখ।
এর আগে বেলা আড়াইটার দিকে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে শুরু হয় বিএনপির বিভাগীয় সমাবেশ।
বেলা ১টা থেকেই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করে বিএনপি। এই সমাবেশে অতিথি হিসেবে সমাবেশ উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাজার জিয়ারত : বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে সমাবেশের আগে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরালের (র.) মাজার জিয়ারত করেছেন শীর্ষ নেতারা।
মঙ্গলবার দুপুরে প্রথমে হজরত শাহজালাল (র.) ও পরে হজরত শাহপরাণের (র.) মাজার জিয়ারত করেন বিএনপি নেতারা। সেখানে সূরা ফাতিহা পাঠ ও মোনাজাত করেন নেতারা।
মাজার জিয়ারতে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. মুহম্মদ এনামুল হক চৌধুরী, আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ- সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মজিবুর রহমান, শফিউদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকী, জেলা শাখার সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।
