মৌলভীবাজারের ‘মিডল্যান্ডস ইউকে’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

125707

বাসে মৌলভীবাজারবাসীর মাঝে সেতুবন্ধন ও মৌলভীবাজার জেলার উন্নয়ণে বলিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে বার্মিংহামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

রবিবার বার্মিংহামে মৌলভীবাজার জেলা জনসেবা সংস্থা, মিডল্যান্ডস, ইউকে-এর উদ্যোগে জাঁকজমক পূর্ন ভাবে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পিকাডেলী বাংকুইটিং হলে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মীলনীতে বার্মিংহাম ছাড়াও যুক্তরাজ্যের অন্যান্য শহর থেকেও মৌলভীবাজারবাসী অংশগ্রহণ করেন।

বর্ণাঢ্য এ আয়োজনে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাকিব খান। সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান তালুকদার (লাল মিয়া)’র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ড. এমজি মৌলা মিয়া সিআইপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ জুলকার নায়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক রাষ্ট্রদূত ড. তোজোম্মেল টনি হক।

অনুষ্ঠানে চলতি বছর জিসিএসই ও এ-লেভেল পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ মৌলভীবাজার প্রবাসী সন্তানদেরকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা প্রদান করা হয়। মৌলভাজার প্রবাসীর দু’টি সফল ব্যবসা প্রতিষ্ঠান মিষ্টিদেশ ও পিকাডেলী বাংকুাইটিং হলকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রায় পাঁচশতাধিক জনসমাগমে ভরপুর এ ঈদ পুনর্মিলনীতে দুপুর সাড়ে বারোটা থেকেই লোকজন এসে সমবেত হতে থাকেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *