ম্যানচেস্টার সহকারী হাইকমিশনারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


প্রবাস বার্তা ২৪.কম ডেস্ক রিপোর্টঃ  অদ্য ১৯শে সেপ্টেম্বর ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার আবু নসর মোঃ আনোয়ারুল ইসলাম নর্থওয়েস্টের সকল সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেন । এতে ইলেকট্রনিক মিডিয়া থেকে চ্যানেল এস, এনটিভি, এটিএন বাংলা, আই অন টিভি এবং প্রিন্ট মিডিয়া থেকে প্রবাস বার্তা২৪.কম, বাংলা কাগজ ও প্রবাস বাংলার প্রতিনিধি সহ আর অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনার জনাব আবু নসর মোঃ আনোয়ারুল ইসলাম প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও ম্যানচেস্টার হাইকমিশনের বিভিন্ন কার্যক্রম ও হাইকমিশনের সার্ভিস নিয়ে সাধারণ মানুষের কি কি সমস্যা এবং সমস্যার সমাধান কিভাবে করা যায় এ নিয়ে খোলামেলা আলোচনা করেন। প্রথমেই তিনি বাংলাদেশের রোহিঙ্গা ইসু নিয়ে আলোচনা করেন এবং রোহিঙ্গা নিয়ে বর্তমানে বাংলাদেশে যে সমস্যা সৃষ্টি হচ্ছে তা তুলে ধরেন। তিনি শুরুতে রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানোর যে জনমত আন্তর্জাতিকভাবে তৈরি হয়েছিল,  দিনের পর দিন রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিকভাবে এই জনমত এখন কমে আসছে বলে উল্লেখ করেন। তাই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করার জন্য প্রবাসে সকল মিডিয়া যাতে সহযোগিতা করতে পারেন সেই আহবান জানান। ম্যানচেস্টার হাইকমিশনের বিভিন্ন সার্ভিসে সাধারণ মানুষ কি কি সমস্যার সম্মুখীন হন তা জানতে চাইলে, উপস্থিত সকলেই হাইকমিশনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মাননীয় হাইকমিশনার সকল সমস্যা নোট করে এর সমাধানের আশ্বাস প্রধান করেন। এছাড়াও দূতাবাসের অয়েবসাইড নিয়ে আলোচনা হয়, মাননীয় হাইকমিশনার অয়েবসাইডকে সবার সামনে তুলে ধরে অতিতের চেয়ে আর উন্নত করে অনেক পরিবর্তন এনেছেন এবং স্ক্রিনে সবাইকে দেখিয়ে দেন। সব শেষে বাংলা কাগজ ও প্রবাস বার্তা২৪.কম এর পক্ষথেকে মাননীয় হাইকমিশনারকে মত বিনিয় সভার আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিক ও কলামিস্ট আব্দুল মালিক।

, , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *