প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ গত ১৫ই আগষ্ট ম্যানচেস্টার সহকারী হাইকমিশন কর্তৃক পালিত হল ৪৪তম জাতীয় শোক দিবস। এতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ম্যানচেস্টার হাইকমিশনের অত্যান্ত পরানো কর্মকর্তা সসিয়েল সেক্রেটারি জিল্লুর রহমান।
এর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় হাইকমিশনার আবু নাসের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও হাইকমিশনের সকল কর্মকর্তা বৃন্দ এবং নর্থওয়েস্টের বিভিন্ন শহর থেকে আগত আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।

মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পড়ে শুনান ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনার আবু নাসের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, এর পর রাষ্টপতি ও পররাষ্টপতির বাণী পড়ে শুনান মিছ মাহমুদা খানম ও মিছ সুফিয়া খানম। আনুষ্টানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তুলন করা হয়।
১৫ই আগষ্টে শহীদ হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্যদের শ্বরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামীলীগের সভাপতি সুরাবুর রহমান, সৈয়দ মাহমুদুর রহমান, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মীর গুলাম মস্তাফা, বাংলাদেশের বাহিরে নির্মিত প্রথম শহীদ মিনারের প্রধান উদ্যোগতা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল মালিক, মিষ্টার দেবব্রাতা মল্লিক, অয়েছ কামালী, শেখ জাফর আহমদ, আব্দুল হান্নান, মুজিবুর রহমান,শিপার মিয়া, সেলিম সিদ্দিকি, সৈয়দ সাদেক আহমদ, ফয়জুল হক জুয়েল, শামিম চৌধুরী টিটু এবং দোয়া পরিচালনা করেন ম্যানচেস্টার শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের খতিব মৌলানা খাইরুল হক খান।
