যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি সানুর মিয়া’র পিতার মৃত্যুতে যুক্তরাজ্য যুবদলের শোক


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি আব্দুল হামিদ খান সুমেদ :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সহ সভাপতি ও অবিভক্ত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা এবং সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের অলিমপুর গ্রাম নিবাসী সানুর মিয়ার পিতা আজ বাংলাদেশ সময় অনুমানিক রাত ১০:৩০ মিনিটের সময় বাংলাদেশে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল ১১টার সময় অনুষ্টিত হবে এবং মৃত্যুকালে তিনি দেশ ও প্রবাসে তিন ছেলে ও ২মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

এদিকে উনার মৃত্যুতে যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে গভীর শোক ও মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন এক শোক বার্তায় মরহুমেরে বিদেহী আত্মার মাগফেরাত দিয়ে জান্নাতুল ফেরদৌসে স্থান দেয়ার জন্য ও মরহুমের শোকাহত পরিবারের সকলকে সবর ধারণ করার তৌফিক দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *