প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আমেরিকা প্রতিনিধি গোলাম কিবরিয়াঃ গতকাল ১০ই নভেম্বর দুপুরে বি এন পি ক্যালিফর্নিয়া শাখার নেতৃবৃন্দ কংগ্রেসম্যান ব্র্যাড শার্মানের সাথে এক সাক্ষাৎ করেন। সাক্ষাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বলেন বিচার বিভাগের স্বাধীনতা নাই, সুষ্ঠ গণতান্ত্রিক ব্যবস্থাকে কলুষিত করা হয়েছে, নির্বিচারে নিরীহ মানুষকে খুন করা হচ্ছে, মানুষের কথা বলার অধিকারকে হরণ করা হয়েছে। বিরুধী দল বিহীন জাতীয় সংসদ সম্পূর্ণ অকার্যকর।
বাংলাদেশে লুটপাটের রাজনীতি চলছে এবং প্রশাসনে দুর্নীতি এক প্রাতিষ্টানিক রূপ নিয়েছে। বাংলাদেশের কোন মানুষ প্রতিবাদ করলে তাকে মেরে ফেলা হয়, না হয় তাকে গুম করা হয়। বর্তমান স্বৈরাচার সরকার সম্পূর্ণ অন্যায় ভাবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে আটক করে রাখার তীব্র নিন্দা সম্মিলিত অভিযোগপত্র হস্তান্তর করেন।
উল্লেখ্য কংগ্রেসম্যান ব্র্যাড শার্মান আমেরিকা বৈদেশিক সম্পর্ক বিষয়কের অন্যতম সদস্য এবং এশিয়ান প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কমিটির চেয়ারম্যান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পিঁ) যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া শাখার প্রেসিডেন্ট বদরুল আলম চৌধুরী (শিপলু), সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান,সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল বাছিত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
