রাখাইন রাজ্যকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করার প্রস্তাবে শেখ হাসিনার জবাব


রাখাইন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাবের সমালোচনা করে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,

মার্কিন কংগ্রেসম্যান ব্রাড শেরম্যান রাখাইন স্টেটকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন। আমাদের ৫৬ হাজার বর্গমাইল সীমানা রয়েছে। আমাদের যে সীমানা রয়েছে তাতে সন্তুষ্ট। এর মধ্যে অন্য কোনো দেশ আমরা চাই না। আমাদের দেশের সঙ্গে অন্য কোনো দেশ যুক্ত করার প্রস্তাবে আমরা একমত নই।

মিয়ানমারের স্টেটকে আমাদের সঙ্গে জুড়ে দিতে চাইবে কেন? এটা অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি। হতে পারে তারা অনেক বড় দেশ। যেখানে রাখাইন স্টেটে প্রতিনিয়ত নানা সমস্যা হচ্ছে, সেটা জেনে শুনে এমন একটা স্টেট কেন নেব? আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের সমস্যা হয়েছে, আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। বড় দেশের একজন কংগ্রেস ম্যানের এটি বলা ঠিক না। প্রতিটি দেশ তার সার্বভৌমত্ব নিয়ে থাকুন। এক দেশের সঙ্গে অন্য দেশের মধ্যে গোলমাল পাকানো ঠিক না। তারা (মার্কিন যুক্তরাষ্ট্র) তো যেখানেই হাত দিয়েছে আগুন জ্বলেছে, শান্তি আসেনি। জঙ্গিবাদের উত্থান হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *