প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: আসছে ১৭ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার (৪ঠা ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ) রাজধানীর কাঁটাবনস্থ ‘কবিতা ক্যাফে’ অডিটোরিয়ামে কবি এবং কথাসাহিত্যিক রোদেলা নীলা’র নতুন ভ্রমণ গল্প ‘মহামায়া থেকে কাশ্মীর’ গ্রন্থের পাঠ উন্মোচন এবং কবিতা পাঠের অনুষ্ঠান হবে বিকেল ৪ টায় । অনুষ্ঠানটির আয়োজন করছে দেশের স্বনামধন্য সাহিত্য সংগঠন ‘ঢাকা সাহিত্য পরিষদ’। কবি ও কথা সাহিত্যিক রোদেলা নীলা ঢাকা সাহিত্য পরিষদের নির্বাহী কমিটির সদস্য এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব কবি রেজাউদ্দিন স্টালিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি শাহীন রেজা ( সম্পাদক মুক্ততথ্য ), ছড়াকার আনজির লিটন (মহা-পরিচালক, শিশু একাডেমি), অধ্যাপক খালিদ হোসাইন (বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), অধ্যাপক আহমেদ রেজা (ইংরেজি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) সাবিনা ইয়াসমিন (কর্ণধার এবং প্রধান সম্পাদক রোদসী ম্যাগাজিন), নাহিদা আশরাফী (লেখক ও সম্পাদক), গোলাম কিবরিয়া (প্রকাশক, কারুবাক প্রকাশনী )। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ছড়াকার আসলাম সানী এবং সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা , লেখক, গবেষক জিয়াউল হক (সভাপতি, ঢাকা সাহিত্য পরিষদ)। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জায়েদ হোসাইন লাকী, জেবুন্নেছা মুনিয়া, রোকসানা মহুয়া, জান্নাত তায়েবা । অনুষ্ঠান সমন্বয়ক হিসেবে থাকবেন মেহেদী হাসান শোয়েব (সাধারণ সম্পাদক, ঢাকা সাহিত্য পরিষদ)। দেশের বেশ কয়েকজন বরেণ্য লেখক এবং সাংবাদিক উপস্থিত থাকবেন উক্ত অনুষ্ঠানে। অনুষ্ঠানে গান কবিতা আবৃ্ত্তি আলোচনা’র মধ্য দিয়ে অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
