লন্ড‌নে স্মরনসভাঃ সাইফুর ছি‌লেন উন্নয়‌নে‌র রাজনী‌তির ক‌বি

125631

যুক্তরাজ্য  প্রতিনিধি :: এম সাইফুর রহমান বাংলা‌দে‌শের রাজনী‌তি‌তে উন্নয়‌নের রাজনী‌তির এক দিকপাল। তি‌নি ছি‌লেন উন্নয়‌নের রাজনী‌তির ক‌বি। তাঁর রাজনী‌তি‌র মূল লক্ষ ছিল আর্থ সাম‌া‌জিক উন্নয়ন, দে‌শের মানু‌ষের ভা‌গ্যোন্নয়ন। ‌সি‌লে‌টের চার জেলার উন্নয়‌নে তার অবদান সি‌লেটবাসী পরম কৃতজ্ঞতায় স্মরন ক‌রেন। বাংলা‌দেশ আরো বহুকাল এম সাইফুর রহমান‌কে স্মরন রাখ‌বে তার কর্মের জন্য।

প্রয়াত অর্থ ও প‌রিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের নবম মৃত্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে আ‌য়ো‌জিত জনাকীর্ন স্ম‌রনসভা ও দোয়া মাহ‌ফি‌লে বক্তারা এসব কথা ব‌লেন। সোমবার রা‌তে বাংলাদেশী কমিউনিটি যুক্তরাজ্যর ব্যানা‌রে লন্ড‌নের এক‌টি হ‌লে এ সভা অনু‌ষ্ঠিত হয়।

এ সভার মূল আ‌য়োজক ছি‌লেন মৌলভীবাজার জেলা যুবদ‌লের সা‌বেক সভাপ‌তি ও সা‌বেক ইউ‌পি চেয়ারম্যান অদুদ আলম।

সাইদুর রহমান রেনুর সভাপ‌তি‌ত্বে মো. অদুদ আলমের প‌রিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেছুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক,  কমিউনিটি নেতা, সাংবা‌দিক কে এম আবু তাহের চৌধুরী, শরীফুজ্জামান চৌধুরী তপন, জমির উদ্দীন, মনোয়ারা জমির, সৈয়দ হুমায়ূন কবির, মো. মওদুদ আলম, বুলবুল আহমেদ, রাজু আহমেদ কালাম, এমদাদ হোসেন টিপু , মুজিবুর রহমান, মো. নূরুল ইসলাম, পারভেজ কবির, মুহিত ফারুক, সেলিম আহমদ, গিয়াস উদ্দিন, আব্দুস শহীদ, সায়কুল হাসান সেকুল, নাসির আহমদ শাহীন, সোয়ালেহীন ক‌রিম চৌধুরী, সাইফুল সিপু,  বকসি শামীম, জলিল চৌধুরী খোকন, জাকের আহমেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমেদ আলী।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *