
এদিকে ভারত উত্তরাখণ্ডের জোহর উপত্যকায় কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ মুন্সিয়ারি-বুগডিয়ার-মিলাম সড়ক তৈরির কাজ দ্রুত শেষ করার জন্য হেলিকপ্টারে ভারী যন্ত্রপাতি পাঠিয়েছে। ওই সড়কের মাধ্যমে উত্তরাখণ্ডের ওই এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে থাকা সেনার পোস্টগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো যাবে।
২০১৯ সালে বেশ কয়েক বার ওই সড়ক তৈরির জন্য ভারী যন্ত্রপাতি পাঠানোর চেষ্টা করেছিল বর্ডার রোডস অর্গানাইজেশন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। পাথর কাটার যন্ত্রের অভাবে ওই পথ তৈরির কাজ বন্ধ ছিল।
তবে সীমান্তের এ যুদ্ধাবস্থা কাটাতে উভয় দেশ কূটনৈতিক ও সামরিক আলোচনা চালাচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) দুই দেশের সেনার ডিভিশনাল কমান্ডার স্তরে বৈঠক হয়েছে। বাস্তবে যদিও উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই।
সূত্র: আনন্দবাজারসহ ভারতীয় আরো গণামাধ্যম
