লিখা আমার মনের কথা বলে,
লিখা আমার প্রাণের কথা বলে।
লিখা আমার বেদনার কথা বলে
লিখা আমার অতীতের স্মৃতির কথা বলে।
লিখা আমার আবেগ অনুপ্রেরণার কথা বলে,
লিখা আমার বাস্তব জীবনের কথা বলে।
লিখা আমার বিশ্বের প্রচার মাধ্যমের কথা বলে।
লিখা প্রিয়তমার ভালবাসার কথা বলে।
লিখা পাওয়া না পাওয়ার বেদনার কথা বলে,
লিখা বাস্তব জগতের চিত্রের কথা বলে।
লিখা সমাজের ন্যায় অন্যায় অবিচারের কথা বলে,
লিখা সঠিক বিচার বিবেচনার কথা বলে।
লিখা প্রিয় জন্মভূমি মায়ের কথা বলে।
লিখা সম্পাদক মোস্তাক ভাইয়ের জন সমাজের কথা বলে।
লিখা প্রবাস বার্তায় প্রচারণার কথা বলে।
“লিখা” – এম,এ,গফফার
