প্রবাসবার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ জিয়াউর রহমান (১৯ জানুয়ারী, ১৯৩৬ – ৩০ শে মে, ১৯৮১) বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান এবং একজন প্রথম সারির মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৭ শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তিনি বীর উত্তম খেতাব পান।
জন্ম ও শৈশব
জিয়াউর রহমানের জন্ম ১৯ জানুয়ারী ১৯৩৬ সালে বগুড়ার বাগবাড়ীতে। তার বাবা মনসুর রহমান একজন রসায়নবিদ হিসেবে কলকাতাতে সরকারী চাকুরী করতেন। তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতাতে কেটেছে। দেশবিভাগের পর (১৯৪৭) তার বাবা করাচি চলে যান। তখন জিয়া কলকাতার হেয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচি একাডেমী স্কুলে ভর্তি হন। ১৯৫৩ সালে তিনি ঐ স্কুল থেকে তার মাধ্যমিক পরীক্ষা দেন এবং তারপর করাচিতে ডি.জে. কলেজে ভর্তি হন।
পাকিস্তান সামরিক বাহিনীতে জিয়া
১৯৫৩ সালে তিনি কেকুলে পাকিস্তান মিলিটারী একাডেমীতে শিক্ষানবিস অফিসার হিসেবে যোগ দেন। ১৯৫৫ সালে তিনি সেকেন্ড লেফটেনেন্ট হিসেবে কমিশন র্যাংকে উন্নিত হন। তিনি সেখানে দুই বছর চাকুরী করেণ, তারপর ১৯৫৭ সালে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টেবদলি হয়ে আসেন।
তিনি ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে তিনি খেমকারান সেক্টরে একটি কোম্পানির কমান্ডার ছিলেন এবং তার কোম্পানি যুদ্ধে বীরত্বের জন্য যে সব কোম্পানি সর্বাধিক পুরষ্কার পায়, সেগুলোর মধ্যে অন্যতম ছিল।
[১৯৬৬]] সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমীতে একজন প্রশিক্ষক হিসেবে দ্বায়িত্ব পান। সে বছরই তিনি পশ্চিম পাকিস্তানের কোয়েটা স্টাফ কলেজে কমান্ড কোর্সে যোগ দেন। ১৯৬৯ সালে তিনি জয়দেবপুরস্থ সেকেন্ড ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে নিয়োগ পান।
উচ্চ প্রশিক্ষণের জন্য তিনি পশ্চিম জার্মানীতে যান। ১৯৭০ সালে একজন মেজর হিসেবে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে অষ্টম ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে নিয়োগ পান।
স্বাধীনতার ঘোষণা

২৫ মার্চের কালরাত্রিতে শেখ মুজিবর রহমান যখন হানাদার বাহিনীর হাতে বন্দি হন, গ্রেফতার হবার একটু আগে শেখ মুজিব স্বাধীনতার বার্তা দিয়ে যান। কিন্তু শেখ মুজিবের মেসেজটি তখন সারাদেশের মানুষের কাছে পৌছায়নি।
পরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাকিস্তানী সেনাবাহিনীর মেজর জিয়া ২৬ মার্চ সন্ধ্যায় শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। সরাসরি সেনাবাহিনীর থেকে আহব্বান পাওয়ার পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটে এবং দেশের মানুষ নিশ্চিত হয় যে স্বাধীনতার জন্য যুদ্ধে শুরু হয়ে গেছে।
স্বাধীনতা যুদ্ধ
স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধের পরিক্লপনা ও তার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। ১৯৭১ এর জুন পর্যন্ত ১ নং সেক্টর কমান্ডার ও তারপর জেড-ফোর্সের প্রধান হিসেবে তিনি যুদ্ধে অংশগ্রহন করেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বে জন্য তাকে বীর উত্তমউপাধিতে ভূষিত করা হয়।
রাষ্ট্রপতি জিয়া

১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহি জনতা বিপ্লবের পর তিনি রাজনীতের কেন্দ্র চলে আসেন। ১৯ শে নভেম্বর ১৯৭৬ সালে তিনি প্রধান সামরিক প্রশাষকের দ্বায়িত্ব গ্রহণ করেন। প্রেসিডেন্ট বিচারপতি আবু সায়েমকে কৌশলে ক্ষমতা থেকে সরিয়ে ফেলার পর ২১ এপ্রিল ১৯৭৭ সালে জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতির পদ দখল করেন।
রাষ্ট্রপতি থাকাকালীন জিয়া দেশে আবার গনতান্ত্রায়নের উদ্যোগ নেন। তিনি বহুদলীয় গনতন্র চালুর সিদ্ধান্ত নেন। দেশের রাজনীতিতে প্রতিযোগিতা সৃষ্টির আভাস দিয়ে তিনি বলেন, “I will make politics difficult for the politicians” (আমি রাজনীতিকে রাজনীতিবিদের জন্য কঠিন করে দেব)।
মৃত্যু
৩০ মে, ১৯৮১ সালে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুথানে জিয়া নিহত হন। তাকে শেরে বাংলা নগরে দাফন করা হয়। জেনারেল জিয়ার জানাজা বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম ঘটে।
জিয়ার উত্তরসূরী
জিয়াউর রহমানের মৃত্যুর পর বিচারপতি আবদুস সাত্তার বাংলাদেশের রাষ্ট্রপতি হন। এর একবছর পর সেনাপ্রধান জেনারেল এরশাদক্ষমতা গ্রহণ করেন। ১৯৮৩ সালের জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করেন।

হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরাচারী শাসনের পতনের পর ১৯৯১ সালে ও পরবর্তিতে ২০০১ সালের সাধারণ নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করে। উভয় সময়ই বেগম খালদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। ২০০১ সালের নির্বাচনে বিএনপি জাতীয় সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। বর্তমানে জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তারেক রহমান বর্তমানের বিএনপির সিনিয়ন যুগ্ম মহাসচিব।
জিয়াউর রহমান হত্যার সময় কেমন ছিলো চট্টগ্রামের পরিস্থিতি?
১৯৮১ সালের ৩০শে মে শুক্রবার ভোররাত। প্রচণ্ড ঝড়-বৃষ্টির রাত।
সন্ধ্যে থেকেই চট্টগ্রাম বিএনপির অন্ত:কোন্দল মেটাতে নেতাকর্মীদের সাথে বৈঠক করে সার্কিট হাউজে রাত যাপন করছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার তখনকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন হেলাল উদ্দিন চৌধুরী। তিনি জানান, ফজরের আজানের কিছু আগেই প্রচণ্ড গুলির আওয়াজ শুনতে পান তারা।
সকাল হওয়ার আগেই তিনি আরেকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে সার্কিট হাউজের দিকে রওয়ানা দেন। তবে সার্কিট হাউজের প্রধান ফটকে দেখতে পান প্রচুর সেনা সদস্য। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তারা বেশ কিছুটা দূরে অপেক্ষা করছিলেন।

সে দিনের কথা স্মরণ করে মি. চৌধুরী বলেন, “কিছুক্ষণ পর যখন সার্কিট হাউজে প্রবেশের চেষ্টা করলাম তখন আর্মির একটা গ্রুপ আসলো, এসে আমাদেরকে সরিয়ে দেয়ার চেষ্টা করলো। এর মধ্যেই আমরা জেনে গেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ তাঁর বিশ্বস্ত বেশ কিছু সেনা সদস্য বিদ্রোহীদের হাতে নিহত হয়েছেন”।
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরীর বই ‘এক জেনারেলের নীরব সাক্ষ্য: স্বাধীনতার প্রথম দশক’-এ লিখেছিলেন যে তিনি যখন থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, তখন মেজর খালেদ পলাতক অবস্থায় ব্যাংককে যান এবং আরেকজন সেনা কর্মকর্তা মেজর মুজাফফর ভারত থেকে ব্যাংককে আসেন তাঁর সঙ্গে দেখা করতে। সেখানে জেনারেল চৌধুরী জিয়া হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদের কাছে।
বইতে লেখা হয়েছে, “ভোর ৪টার দিকে অফিসাররা অতর্কিতে সার্কিট হাউসে আক্রমণ করে। জুনিয়ার অফিসাররা নিজেরাই দুই গ্রুপে ভাগ হয়ে প্রথমে সার্কিট হাউসে রকেট ল্যাঞ্চার নিক্ষেপ করে। পরে এক গ্রুপ গুলি করতে করতে ঝড়ের বেগে সার্কিট হাউসে ঢুকে পড়ে। গুলির শব্দ শুনে জিয়া রুম থেকে বের হয়ে আসেন এবং কয়েকজন অফিসার তাঁকে ঘিরে দাড়ায়।
ওই সময় লে. কর্নেল মতিউর রহমান মাতাল অবস্থায় টলতে টলতে ‘জিয়া কোথায়. জিয়া কোথায়’ বলে সিঁড়ি বেয়ে উপরে আসে এবং পলকেই গজ-খানেক সামনে থেকে তার চাইনিজ স্টেনগানের এক ম্যাগাজিন (২৮টি) গুলি জিয়ার উপর চালিয়ে দেন। অন্তত ২০টি বুলেট জিয়ার শরীরে বিদ্ধ হয় এবং পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়”।
সকালের আলো ফোটার আগেই জিয়াউর রহমানের মরদেহ সরিয়ে ফেলা হয়। সার্কিট হাউজ থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় নিয়ে তাকে দাফন করা হয়।
দৈনিক দেশ পত্রিকার চট্টগ্রামের তখনকার ব্যুরো প্রধান ছিলেন জাহিদুল করিম কচি। তিনি জানান যে রাঙ্গুনিয়াতে তারা গিয়ে দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে।
তিনি বলছিলেন, “ইতিমধ্যে খবর হলো জিয়াউর রহমানকে কবর দেয়ার জন্য রাঙ্গুনিয়াতে নিয়ে যাওয়া হয়েছে, সামরিক বাহিনীর লোকরা ছিলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরও কেউ কেউ গিয়েছিলো। সাংবাদিকরা সেখানে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেটিও ঘিরে রাখে সেনাবাহিনীর কিছু সদস্য”।
চট্টগ্রামে জিয়াউর রহমানের যাওয়ার খবরটি ছিল পূর্বঘোষিত। কিন্তু তাঁর হত্যাকাণ্ডের খবরটি ছিল আকস্মিক।
কারা এই হত্যার সাথে জড়িত এবং কেনই বা ঘটেছিল হত্যাকাণ্ড, সে সম্পর্কে সবাই তখন এক রকম অন্ধকারে।
তবে দিনের শুরুতেই একটি নাম সবার সামনে চলে এলো – তিনি চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুর। যেহেতু রাষ্ট্রপতির সফরের সময় তিনি চট্টগ্রামের ডিভিশন কমান্ডার ছিলেন, তাই অভিযোগের তীর তাঁর দিকেই যায়।
তাঁর সাথে সেনাবাহিনীর আরো কয়েকজন সদস্য – লে.কর্নেল মতিউর রহমান, লে. কর্নেল মাহাবুব, মেজর খালেদ এবং মেজর মুজাফফরের নাম চলে আসে।
এছাড়া মেজর জেনারেল মঞ্জুরের কিছু কর্মকাণ্ড মানুষের মনে কিছু প্রশ্নেরও জন্ম দেয়।
দৈনিক আজাদীর প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী বলছিলেন যে মেজর জেনারেল মঞ্জুর চট্টগ্রাম বেতারে বক্তৃতা করেন এবং রাতের বেলায় পত্রিকা অফিসে গিয়ে কী খবর যাবে সেটা নিয়ন্ত্রণ করেন।
দুটো দিন অর্থাৎ ৩০ এবং ৩১শে মে চট্টগ্রাম শহর ছিল সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। যে বিএনপির অন্তঃকোন্দল মেটাতে জিয়াউর রহমান চট্টগ্রামে গিয়েছিলেন, সেই দলের নেতাকর্মীদেরকে সে সময় প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি।
বিএনপির সে সময়ের ছাত্রনেতা আবু সুফিয়ান জানাচ্ছেন যে জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় নেয়ার আগে পর্যন্ত চট্টগ্রামের বিএনপির নেতাদের মধ্যে ছিল আতঙ্ক।
শহরের পরিস্থিতি ছিল থমথমে।
মি. সুফিয়ান বলেন নেতাকর্মীদের মধ্যে নানা শঙ্কার কারণে সংগঠিত ভাবে দল থেকে কোন বিক্ষোভ মিছিল সে সময় চট্টগ্রামে বের করা হয়নি।
তিনি বলেন, “আমরা আতঙ্কের মধ্যে ঘটনা ফলো করছিলাম। যখন জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়, তখন আমরা জানায়ায় অংশ নেয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিই”।
তবে ঘটনা মোড় নেয় জুনের ১ তারিখে। জানানো হয়, লে.কর্নেল মতিউর রহমান ও লে. কর্নেল মাহাবুব চট্টগ্রাম থেকে পালিয়ে যাওয়ার সময় গুলিতে নিহত হয়েছেন।
তবে মেজর খালেদ এবং মেজর মুজাফফর পালিয়ে যেতে সক্ষম হন। আর মেজর জেনারেল আবুল মঞ্জুর রামগড়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। হাটহাজারী থানার তৎকালীন ওসি মোস্তফা গোলাম কুদ্দুস তাঁকে আটক করেন, আর পরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
সেনানিবাসে হত্যাকাণ্ডের শিকার হন জেনারেল মঞ্জুর।
কিন্তু এত ঘটনা যখন ঘটছে, তখন চট্টগ্রামের সেনানিবাসের তখনকার চিত্র কী ছিল?
সে সময় রুহুল আলম চৌধুরী ছিলেন সেনাবাহিনীর লেফটেনান্ট কর্নেল, তাকে পাঠানো হয়েছিল চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। তিনি বলেন, সৈনিকদের মধ্যে চরম বিশৃঙ্খলা এবং অবিশ্বাস জন্ম নিয়েছিল সেখানে।
মি. চৌধুরী বলেন, “সোলজাররা মেরে ফেলবে এটা তো কেউ বিশ্বাসই করতে পারেনি। এ ও-কে সন্দেহ করে, ও এ-কে সন্দেহে করে। সবার মধ্যে অবিশ্বাস। পুরো আর্মিতো এই হত্যাকাণ্ডে জড়িত ছিলো না, কিছু সংখ্যক লোক ছিলো। কমান্ড না থাকলে যা হয়, সেই চরম বিশৃঙ্খলা ছিলো তখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে”।
পরে মেজর জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ড নিয়ে নানা প্রশ্নের জন্ম হয়, যেসব প্রশ্নের উত্তর আজো পাওয়া যায়নি।
