ইসলাম নিহত এবং দুইজন আহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে শারজাহ-ফুজাইরাহ মালিহা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-বাংলাভিশনের ক্যামেরাম্যান মোহাম্মদ মহিউল কারিম আশিক ও আমিরাত আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম। তাদের যায়েদ হাসপাতাল ও শারজাহ আল কাসেমিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সকালে শারজাহ-ফুজাইরাহ মালিহা মহাসড়কে একটি পিকআপের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হন।
দ্রুত উদ্ধার করে শারজাহ আল দিইদ হাসপাতালে নিয়ে গেলে সেখান চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের মৃত্যু হয়। নিহত শফিকুল ইসলামের বাড়ি গোপালগঞ্জে।
