শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি – মুহিবুর রহমান মানিক এম পি


প্রবাস বার্তা ২৪.কম ডেস্ক রিপোর্টঃ অদ্য ১৮ই আগষ্ট রবিবার যুক্তরাজ্য ব্রাডফোর্ড আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে জাতীয় শোকদিবস অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ভাটি বাংলার সিংহ পুরুষ ছাতক দোয়ারার উন্নয়নের রুপকার গণ মানুষের নেতা মুহিবুর রহমান মানিক এম পি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। নর্থওয়েস্ট প্রবাসীদের দাবী ম্যানচেস্টার থেকে সিলেট সরাসরি বিমান চালুর ব্যাপারে তিনি সংসদে তুলে ধরবেন বলে আশ্বাস প্রদান করেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আফতাব আলী ও ওল্ডহ্যাম বৃহত্তর ছাতক প্রবাসী সমিতির সভাপতি ও বাংলাদেশের বাহিরে নির্মিত প্রথম শহীদ মিনারের প্রধান উদ্যোগতা আব্দুল মালিক, ব্রাডফোর্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সুনু মিয়ার সভাপতিত্বে সভার শুরুতেই ১৫ই আগষ্টের বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নজরুল ইসলাম, মিজানুর রহমান ও এনামুল হকের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্রাডফোর্ড আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এতে আর বক্তব্য রাখেন, গিয়াস উদ্দিন, সাইদুর রহমান, শাহিন আহমদ, এ টি এম আহমেদ কাউসার, শাহ সোহেল আহমদ, সৈয়দ সাদেক আহমদ, মইনুল ইসলাম, আঃ হান্নান চৌধুরী, আনোয়ার হোসেন, আশক আলী, শাহ ইয়াওর মিয়া, রাকিব আলী প্রমুখ। সভা শেষে দোয়া পরিচালনা করেন মৌলানা আব্দুন নুর।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *