সঙ্কটের মধ্যেও অস্ত্র কেনা থামায়নি সৌদি আরব


bin salman saudi prince whippingসৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা করে আমি ভেবেছিলাম, এই পরিস্থিতিতে সৌদি সরকার অস্ত্র আমদানি বন্ধ করবে। কিন্তু দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে তথ্য এলো যে, এই কার্যক্রম বন্ধ হবে না, চলতে থাকবে। কারণ তারা সামনে এগিয়ে যেতে চায়। আমাদের কাছে তাদের বিশাল একটি তালিকা এসে পৌঁছেছে। সেগুলো সৌদি সরকারকে বুঝিয়ে দিতে হবে।

দ্য নিউ আরবের বরাতে জানা যায়, করোনাভাইরাসের কারণে সৌদি প্রশাসন অর্থনৈতিক কার্যক্রম কমিয়ে দেয়ার ঘোষণা করেছে। সেইসঙ্গে তেল উত্তোলনও উল্লেখযোগ্যহারে কমিয়ে এনেছে। এই সিদ্ধান্তের এক মাসের মধ্যেই অস্ত্র কেনার খবরটি প্রকাশ পেল।

millitary weaponপ্রতীকী ছবি

গত মে মাসে এক বিবৃতিতে দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান জানান, সরকার জনগণের জীবন-যাপনের বিভিন্ন ক্ষেত্রে যে বাড়তি কর আরোপ করেছে তা জুন ২০২০ পর্যন্ত স্থগিত থাকবে। এই নিয়ম ১ জুলাই ২০২০ থেকে কার্যকর হবে। নাগরিকদের আগের তুলনায় পাঁচ থেকে ১৫ শতাংশ বেশি কর দিতে হবে।

এই বিবৃতি প্রকাশের পর তিনি বলেন, করোনাভাইরাসের কারণে দেশের অনেক আর্থিক ক্ষতি হয়েছে। তেলের উত্তোলন কমিয়ে দেয়ায় সেই সমস্যা আরো বেড়েছে। বাড়তি কর আরোপের মাধ্যমে সে ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব হবে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *