৩২টি থাই কোম্পানী বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করেছে
প্রবাসবার্তা ২৪.কম, সিলেট : বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরাং ফতং হামফ্রেইস এর সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ। রোববার বেলা ১টায় চেম্বার কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এ সভার আয়োজন করে সিলেট চেম্বার। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবু তাহের মো. শোয়েব।
সভায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। বিগত কয়েক বছরে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি বলেন, থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের চমৎকার বাণিজ্য সম্পর্ক রয়েছে। বর্তমানে ৩২টি থাই কোম্পানী বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করেছে।
এছাড়াও চট্রগ্র্রাম ও গাজীপুরে আমাদের কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। তিনি বিম্সটেক এর আওতায় থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে বলে জানান।
বাংলাদেশীদের জন্য সহজে থাই ভিসা প্রাপ্তির ক্ষেত্রে তিনি ক্যাটাগরী অনুসারে সঠিক কাগজপত্র জমা দিয়ে যথাযথভাবে আবেদনের আহবান জানান।
তিনি জানান, চট্র্রাম সমুদ্র বন্দরের সঙ্গে থাইল্যান্ডের নৌ যোগাযোগ রয়েছে। এই বন্দরকে কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটানো সম্ভব। এছাড়াও তিনি কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিকরণ এবং দুই দেশের মধ্যে পর্যটন খাতের বিকাশে গুরুত্বারোপ করেন। তিনি মতবিনিময় সভাটি আয়োজনের জন্য সিলেট চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উলেøখ করে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, এ সম্পর্কের উন্নয়নে আমাদেরকে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। বর্তমান সরকার বিদেশী বিনিয়োগ কারীদের জন্য সহযোগিতার দ্বার উন্মুক্ত করে দিয়েছেন।
তিনি সিলেটে নির্মিতব্য শ্রীহট্র ইকোনমিক জোন ও বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে বিনিয়োগের জন্য থাইল্যান্ডের বিনিয়োগকারীদের আহবান জানান এবং এ ব্যাপারে সিলেট চেম্বার অব কমার্সের পÿ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক এহতেশামুল হক চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, আলীমুল এহছান চৌধুরী, মো. নজরুল ইসলাম।
