সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ডাঃ মঈন উদ্দিন


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল।

তিনি বলেন, আমরা নিয়মিত করোনা ভা্ইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিনে ও আইসোলেশনে থাকা রোগীদের পরিক্ষা নিরীক্ষার জন্য রক্তের নমুনা ঢাকায় রোগ তত্ব বিভাগে পাঠাই। তাতে ওই লোকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর ঘটনাটি প্রশাসনকে অবহিত করে বাড়িটি লক ডাউন করা হয়।

সনাক্ত হওয়া ওই রোগী প্রবাসী নয়। তিনি নগরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা বলেও জানান সিভিল সার্জন। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মঈন উদ্দিন। তাঁর গ্রামের বাড়ী ছাতক থানার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে। তিনি বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি আছেন।

সূত্রে জানা যায়, উনি গত কয়েকদিন ধরে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়মিত রোগী দেখেছেন।

উনার ভাগিনা সদরুল ইসলাম লুকমান আমাদের প্রতিনিধির সাথে আলাপকালে সিলেটবাসীর কাছে তার মামার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায়ও এর সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটে এই প্রথম করোনা ভাইরাস পজিটিভ রোগী সনাক্ত হয়েছেন। তাঁর বাসাটি লকডাউন করার জন্য প্রশাসনকে বলা হয়েছে।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *