সিলেটে বইমেলা শুরু, প্রথম দিনেই উপচেপড়া ভিড়


প্রবাস বার্তা ২৪ ডটকম প্রতিবেদক: সিলেটে শুরু হয়েছে পক্ষকালব্যাপী বইমেলা। নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার (১ ফেব্রুয়ারী) বিকেলে মেলার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাস। সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় চতুর্থবারের মতো আয়োজিত সিলেট বইমেলার প্রথম দিনেই ছিল মানুষের উপচেপড়া ভিড়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বিকেল সাড়ে ৪টার দিকে ছন্দ নৃত্যালয় সিলেটের একুশে ভিত্তিক নৃত্যালেখ্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথি বৃন্দ মঞ্চে আরোহন করেন।

৫টার দিকে উদ্বোধন ঘোষণা করেন সুষমা দাস। এসময় তিনি তার বক্তব্যে সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আমি গানের মানুষ। গান নিয়ে থাকি। এখানে বইমেলার আয়োজনে যারা গুণীজন এসেছেন তাদের বক্তব্য শুনতে চাই। এরপরই তিনি মেলার উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী সবাইকে স্বাগত জানিয়ে বলেন, প্রথম আলো বন্ধুসভা আয়োজিত এই বইমেলা আমাদের সামাজিক পরিবর্তনে সহায়তা করছে বলে আমি মনে করি। আগামীতে সুরমার দুই তীরজুড়ে আরও সুন্দর ও আকর্ষণীয় করে আমরা মেলার আয়োজন করার সম্ভাবনা আছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কবি তুষার কর, সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, আহমেদ নূর, সুজন সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট ষ্টেশন ক্লাবের সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, ভারতের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার, গল্পকার জামান মাহবুব, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া, সম্মিলিত সাংসকৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, দর্পণ থিয়েটার সিলেটের সভাপতি জাফর সাদেক শাকিল, শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, উদীচী শিল্পীগোষ্টি সিলেটের সভাপতি কবি একে শেরাম প্রমুখ।

 

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *