সিলেট চেম্বারের নির্বাচনে বিজয়ী যারা


প্রবাসবার্তা২৪.কম, সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরী   সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী দু’টি প্যনেলের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৩ জন ও সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে ৮ প্রার্থী পরিচালক নির্বাচিত হন। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর রাতে গণণা শেষে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

সিলেট চেম্বারের ২২টি পরিচালক পদের মধ্যে টাউন এসোসিয়েশন শ্রেণীতে অন্য কোনো প্রার্থী না থাকায় শমশের জামালকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় আগেই নির্বাচিত ঘোষণা করে নির্বাচন বোর্ড। শমসের সিলেট ব্যবসায়ী পরিষদ প্যানেলের প্রার্থী ছিলেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী অর্ডিনারি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন, হুমায়ূন আহমদ (৯০৪ ভোট), আলীমুল এহছান চৌধুরী (৮৬২ ভোট), মুশফিক জায়গীরদার (৮২৭ ভোট), এহতেশামুল হক  চৌধুরী (৮২৭ ভোট), ফালাহ উদ্দিন আলী আহমদ (৭৮৯ ভোট), মো. সাহিদুর রহমান (৭৫৭  ভোট), মো. আবদুর রহমান জামিল (৭৪৪ ভোট), মো. নজরুল ইসলাম বাবুল (৬৮৮ ভোট), আবু তাহের মো. শোয়েব (৬৭৭ ভোট), খন্দকার ইসরার আহমদ রকি (৬৭২ ভোট), ফখর উস সালেহীন নাহিয়ান (৬৬৮ ভোট) এবং মো. মামুন কিবরিয়া সুমন (৬৬৬ ভোট)।

এসোসিয়েট ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেল। বিজয়ীরা হলেনÑমো. এমদাদ হোসেন (৭৭৯ ভোট), মাসুদ আহমদ চৌধুরী মাকুম (৭২৯ ভোট), মো. আতিক হোসেন (৬২২ ভোট), চন্দন সাহা (৬১৬ ভোট), পিন্টু চক্রবর্তী (৫৭৫ ভোট) ও আবদুর রহমান (৫৪৭ ভোট)।

ট্রেড গ্রæপ শ্রেণীতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের বিজয়ীরা হলেন, তাহমিন আহমদ (৬ ভোট), ওয়াহিদুজ্জামান চৌধুরী (৬ ভোট), আমিনুজ্জামান জুয়াহির (৬ ভোট)।

শনিবার সকাল থেকে নগরীর ইউনাইটেড সেন্টারে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ ও পরে গণনা শেষে রাত সাড়ে ১২টায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে সোমবার বিকেল ৩টায় সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *