সিলেট নগরীর কুয়ারপার থেকে তিন ছিনতাইকারী আটক


প্রবাস বার্তা ২৪ ডটকম নিউজ ডেস্কঃ  সিলেট নগরীর কুয়ারপাড় পয়েন্ট থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে আটক করার কথা জানিয়েছে মহানগর পুলিশ। শুক্রবার সকালে তাদেরকে একটি মোটরসাইকেলসহ কোতোয়ালী থানা পুলিশ আটক করে বলে মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটককৃতরা হলেন- শাহপরান থানাধীন পীরের চকের সৈয়দ মোস্তফা কামালের ছেলে সৈয়দ মোস্তফা কামরুল (২৭), একই থানাধীন বাহুবলের রঞ্জন বিশ্বাসের ছেলে মৃত্যুঞ্জয় বিশ্বাস (২৫) ও লালখাটঙ্গি গ্রামের বদরুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম রায়হান (২১)।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, আটককৃতদের কাছ থেকে তিনটি টিপ-চাকু জব্দ করা হয়েছে। এরা সিলেটে চুরি, ছিনতাইয়ে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, আটক খায়রুল ইসলাম রায়হানের বিরুদ্ধে কোতোয়ালী ও শাহপরান থানায় আগে থেকেই দুটি মামলা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *