সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামাল আর নেই


প্রবাস বার্তা ২৪ ডটকম নিউজডেস্কঃ সিলেটে পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আ ফ ম কামাল শনিবার ১৩ই  জুলাই বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিয়ুন)।  তিনি অসুস্থ অবস্থায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আ ফ ম কামাল মৃত্যুকালে স্ত্রী দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আগামীকাল রবিবার বিকেল সাড়ে পাঁচটায় শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে এবং নামাজে জানাজা শেষে নগরীর মানিকপীর কবরস্থানে তাকে দাফন করা হবে। 

এদিকে সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আ.ফ.ম কামালের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, ১৯৮৩ ও ১৯৮৮ সালে টানা দুই মেয়াদে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন কামাল

মরহুমের মৃত্যুতে প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডট কম পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *