প্রবাসবার্তা ২৪ ডটকম সুনামগঞ্জ প্রতিবেদক: ৭ই ফেব্রুয়ারী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের পলাশ পুলেরঘাট বেইলী ব্রিজ ভেঙ্গে রড বোঝাই ট্রাক খালে পড়ে ট্রাক চাপায দুই পরিবহন শ্রমিক নিহত হয়েছে।
এঘটনায় ট্রাকের চালক ও হেল্পারসহ ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১ টার দিকে এঘটনা ঘটলেও বিকেল ৫ টায় এক শ্রমিকের লাশ ও সন্ধ্যা সোয়া ৭ টায় অপর শ্রমিকের লাশ উদ্বার করা হয়। উদ্ধারকৃত লাশ দুটি সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহতদের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্বম্ভরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনাস্থল থেকে জানান, জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটা বিন্নাকুলি এলাকায় নির্মাণাধীন ব্রিজের রড নিয়ে একটি ট্রাক যাওয়ার পথে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ পুলেরঘাট বেইলী ব্রিজ ভেঙ্গে খালে পড়ে যায়। এতে দুই পরিবহন শ্রমিক নিহত ও ৫ জন আহত হয।
খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও বিশ্বম্ভরপুর থানা পুলিশ ট্রকের নীচে পড়ে যাওয়া দুই শ্রমিক ও দুর্ঘটনা কবলিত রড় বোঝাই ট্রাকটি উদ্বারে কাজ করে যাচ্ছে।
সুনামগঞ্জের বেইলী ব্রিজ ভেঙ্গে দুই শ্রমিক নিহত
