সুনামগঞ্জের হাওরাঞ্চলের গ্রামগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহ  করা হবে – পরিাল্পনমন্ত্রী


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম সুনামগঞ্জ প্রতিনিধি শাহজাহান চৌধুরী: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুনামগঞ্জের হাওর এলাকার গ্রামগুলোতে পাইপের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। যেভাবে শহরে  বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় ঠিক সেইভাবে। তিনি বলেন, হাওর এলাকার গ্রামগুলোর চারদিকে  পানি থৈ থৈ করলেো বিশুদ্ধ পানির অভাব রয়েছে। হাওর এলাকার গ্রামগুলোকে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্য নিয়ে  এ পরিকল্পনা নেওয়া হবে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টায় জেলার শান্তিগঞ্জ এফআইভিডিবি মিলনায়তনে  কেয়ার বাংলাদেশের উদ্যোগে অংশগ্রহনমুলক বহুখাত ভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৯-২০২৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাস্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে পরিকল্পনামন্ত্রী  আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে।  তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে একটি সম্মানজনক স্থানে পৌছে দিতে দেশের মানুষকে সঙ্গে নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছরন।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব( প্রশাসন) মো. হাবিবুর রহমান খান,বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের  মহাপরিচালক ডা. মো.  শাহ্ নেওয়াজ, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. খলিলুর রহমান, বাংলাদেশ পুষ্টি পরিষদের কনসালটেন্ট  ডা. ইকবল কবির, পুষ্টি অ্যাডভাইজার খ্রিস্ট রায়, কেয়ার বাংলাদেশের স্বাস্থ্য কর্মসূচি পরিচালক ডা. মো. ইখতিয়ার উদ্দিন খন্দকার।

স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিভিল সার্জন  ডা. আশুতোষ দাশ।

অংশ গ্রহনসুলক বহুখাতভিত্তিক বার্ষিক পুষ্টি পরিকল্পনা  ২০১৯-২০২০ এর অ্যাডভোকেসি এজেন্ডা এবং সম্ভাবনার প্রেক্ষিত  উপস্খাপনা করেন, কেয়ারের অ্যাডভোকেসি এণ্ড ক্যাপাসিটি বিল্ডিং ঐ সিনিয়র টেকনিক্যাল  কো- অর্ডিনেটর এম হাফিজুল ইসলাম, টেকনিক্যাল স্যানেজার মো. হাসানুজ্জামান,জেলার পুষ্টি পরিস্থিতি উপস্থাপন করেন,রকেযারের টিম লিডার নাজমিন রহমান।  অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী  জেলার পুষ্টি বিষযক কর্মপরিকল্পনা বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরে পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *