প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ওল্ডহ্যাম নিবাসী জনাব সোরাব আলী আজ ভোর ৪ ঘটিকার সময় রয়েল ওল্ডহ্যাম হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুমের দেশের বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ থানার অন্তর্গত দৌলতপুর গ্রামে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী এক পুত্র ও পাঁচজন কন্যা সন্তান সহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আগামীকাল ২০শে নভেম্বর বাদ জোহর ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হইবে। উক্ত নামাজে জানাজায় সকলকে শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এক শোক বার্তায় প্রবাস বার্তা সম্পাদক ম আ মোশতাক মরহুমের বিদেহী আত্মার শান্তি ও সুখ-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
