সৌদি প্রবাসীদের দেশে ফেরার বিশেষ কর্মসূচির আবেদন গ্রহণ স্থগিত – বাংলাদেশ দূতাবাস


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: সৌদি আরবের রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার বিশেষ কর্মসূচির আবেদন গ্রহণ স্থগিত করেছে বাংলাদেশ দূতাবাস। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ফেরত যেতে ইচ্ছুক রিয়াদস্থ প্রবাসী বাংলাদেশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামী ০৯ ফেব্রুয়ারী ২০২০ রবিবার হতে রিয়াদ মাকতাব আমলে কোন এক্সিট আবেদন গ্রহণ করা হবেনা।

তাই আগামী ০৯ ফেব্রুয়ারী ২০২০ রোজ রবিবার হতে এক্সিট আবেদনের জন্য রিয়াদ মাকতাব আমলে বা দূতাবাসে বাংলাদেশীদের না যাওয়ার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত দূতাবাসের মাধ্যমে ৩৫৯৯ জনের এক্সিট আবেদন গ্রহণ করে রিয়াদ মাকতাব আমলে জমা প্রদান করা হয়েছে। আবেদনসমূহ প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনের সংখ্যা অনেক হওয়ায় সৌদি কর্তৃপক্ষ কর্তৃক তা নিষ্পত্তিতে অনেক সময়ের প্রয়োজন হচ্ছে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *