হাজী দিনার কে কারাগারে প্রেরণ : সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা


প্রবাস বার্তা ২৪ ডট কম সিলেট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার একটি হত্যা মামলা সহ  সরকার বিরোধী অর্থাৎ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে উদ্দেশ্যমূলক বিভিন্ন মামলায় দীর্ঘদিন  ফেরারি ছিলেন।

আজ রবিবার সকাল ১১টায় সিলেটের একটি আদালতে আত্ত্বসমপর্ন করলে আদালত জামিন না মন্জুর করে  কারাগারে  প্রেরনের নির্দেশ দেন।

সিলেট জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার কে  কারাগারে পাঠানোর প্রতিবাদ জানিয়েছে  সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

আজ এক বিবৃতিতে  সিলেট জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম,  মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক ফজলে রাব্বি আহসান ছাত্রদল নেতা সিলেট জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার কে অন্যায়ভাবে  বিভিন্ন মামলায় জড়িয়ে কারাগারে প্রেরনের নিন্দা জানান। (বিজ্ঞপ্তি)

 

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *