
ফেসবুকে তাঁর করা পোস্টে জাফারুল ইসলাম খান লেখেন যে ভারতীয় মুসলমানদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি রয়েছে আরবের মুসলমানদের, কারণ ভারতের মুসলমানদের অবদান রয়েছে ইসলামিক সংস্কৃতিকে সমৃদ্ধ করার পিছনে। ভারতীয় মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য তিনি কুয়েতের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, ফেসবুকে একটি পুরোনো পোস্ট ঘুরছে। যাতে দেখানো হচ্ছে কুয়েতের ক্যাবিনেট-এর এক প্রভাবশালী নেতার মন্তব্য এই যে ভারতে মুসলিমদের অত্যাচার নিয়ে তারা চিন্তিত এবং ভারতকে সতর্ক করেছে। কিন্তু যেটা একটা ফেক নিউজ এবং ইচ্ছাকৃতভাবে ভাইরাল করা হয়েছে।

সেই পোস্ট দেখেই হিন্দু বিরোধী এবং সাম্প্রদায়িক মন্তব্য করে বসলেন জাফারুল ইসলাম খান। প্রসঙ্গত, কুয়েতের সরকার ভারতে তাদের রাষ্ট্রদূত জসীম আল-নাজেমের মাধ্যমে পরিষ্কার করেছে যে, তাঁরা কোনো দেশের।অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।
এছাড়াও, উল্লেখযোগ্য ব্যাপার এই যে, কট্টর মৌলবাদী এবং জিহাদি মনোভাবাপন্ন জাকির নায়েকের প্রশংসা করেছেন তিনি। পোস্টে জাকির নায়েককে ইসলামিক বুদ্ধিজীবী এবং ভারতের সম্মানীয় মুসলিম হিসেবে উল্লেখ করে লিখেছেন যে আরবের ঘরে ঘরে তাঁর নাম পরিচিত।
জাকির নায়েকের সমর্থন করায় বিজেপি যথারীতি আক্রমণ শানিয়েছে। বিজেপি নেতা নলিন কোহলি একহাত নিয়েছেন দিল্লীর কেজরিওয়াল সরকারকে। তিনি বলেন, দিল্লীর সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করুক দিল্লীর আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।

