১৬ ডিসেম্বর আমাদের বাংগালী জাতীয় জীবনে মহান স্বরণীয় দিন । এদিনে বাংলার স্বাধীনতার রক্তিম সূর্য উদিত হয়েছিল।
দীর্ঘ নয় মাস বিশ্বাস ঘাতক ইয়াহিয়া খানের শাসনে বাংলার লক্ষ্য কোটি জনতা স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিল।
দেশ প্রমিক বাংলার দামাল যুবক, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে মোকাবিলা হয়েছিল,লক্ষ্য কোটি মা বোনদের মান-সম্মান আর ইজ্জত রক্ষার্থে এক সাগর রক্তের বিনিময়ে পাকিস্তানি সেনাবাহিনী কে পরাজিত করে বিজয়ের নিশান বাংলার মাটিতে স্থাপন করেছিল।
মা তার খোকাকে দেশ প্রেম রক্ষার্থে হাসি মুখে যুদ্ধে পাঠিয়েছিল।বুক ভরা আশা ছিল খোকা বিজয়ের মালা ফিরিয়ে নিয়ে মায়ের কোলে অবশ্যই ফিরবে। কোন খোকা হাসি মুখে বিজয়ের মালা নিয়ে মায়ের কোলে ফিরল। আর কোন খোকা যুদ্ধে শহিদ হয়ে বিষাদ সিক্ত সীমাহীন বেদনার আর্তনাদে শোকের কষ্টে মায়ের জীবন ভরিয়ে দিয়ে গেল।
মুক্তিযুদ্ধা শহিদের শেষ
বিদায় স্বরণে মনে পড়ে।
যদি আর নাই দেখা হয়
ও গো বন্ধু মনে রেখ চিরদিন
তোমারি রইবো।
যদি আর নাই দেখা হয়………
শেষান্তে বাংলার লক্ষ্য কোটি দেশ প্রেমিক জনতা ও প্রবাস বার্তার সম্মানিত সম্পাদক জনাব মোস্তাক ভাই ও প্রবাস বার্তার সম্মানিত কলাকৌশলি,পাঠক পাঠিকা সকলের প্রতি রইল শুভ বিজয় দিবসের অভিনন্দন।
প্রবাস বার্তার পদযাত্রা উড়ন্ত স্বর্নালী পায়রার মতো গতিময় হোক।
এ কামনায়,
এম.এ.গফফার
ডার্নাল, শেফিল্ড
ইংল্যান্ড
