প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বার্মিংহাম নিবাসী রাহিয়া খানম আজ ৩১ শে মার্চ ২০২১ দুপুর ১২ টা ৪০ মিনিটের সময় সুটন কটেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিলেট জেলার অন্তর্গত চরচণ্ডী গ্রামের জনাব ইসরাক আলী সাহেবের দ্বিতীয় কন্যা ও হাফিজ কিবরিয়া সাহেবর বোন।
মৃত্যুকালে তিনি এক ছেলে তিন মেয়ে সহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা পরবর্তীতে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে । মরহুমার অকাল মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ম আ মোশতাক। উল্লেখ্য মরহুমা জনাব মোশতাকের ফুফু।
