অপূর্ব শর্মার সম্মানে ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হলো কবিতা আবৃত্তি


প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম লন্ডন প্রতিনিধি ফয়জুল ইসলাম ফয়েজনূর ::  বাংলাদেশ থেকে আগত মুক্তিযুদ্ধের অন্যতম গবেষক, সাংবাদিক, লেখক অপূর্ব শর্মার সম্মানে গতকাল শনিবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের নিডা হাউসে অনুষ্ঠিত হলো আবৃত্তি সংগঠন কথনের পরিবেষণা – বিজয়গাঁথা।

তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংগ্রহ, সংরক্ষণ, যুদ্ধকালীন সময়ে পাক হানাদারদের বর্বরোচিত হত্যাযজ্ঞ, নিরীহ মানুষের উপর নির্যাতন- নিপীড়ন এবং মুক্তিযোদ্ধাদের বিরোচিত অনেক বিজয়গাঁথা ফুটে উঠেছে।

 

গ্রুপের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া এবং সুভেনির উপহার দেয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের অন্যতম আহবায়ক ফয়জুল ইসলাম ফয়েজনূর এবং শুভেচ্ছা বক্তব্য বিলেতের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গ্রুপের অন্যতম আহবায়ক ফখরুল আম্বিয়া।

 

মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি করেন ফয়জুল ইসলাম ফয়েজনূর, ফখরুল আম্বিয়া, জগলুল কুরেশী, অনু দেব, শাহেদ উদ্দিন এবং অতিথি শিল্পী শতরূপা চৌধুরী (ছান্দসিক)।

সঙ্গীত পরিবেষণ করেন প্রানেশ ধর, শতরূপা চৌধুরী এবং এলিন চৌধুরী ।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক কবিতাপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *