অবশেষে রিজার্ভ চুরির মামলায় হেরে গিয়েছে বাংলাদেশ ব্যাংক


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: চার বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশ ব্যাংকের করা মামলাটি খারিজ হয়ে গেছে বলে খবর দিয়েছে ফিলিপাইনের সংবাদমাধ্যম।

গত শুক্রবার (২০ মার্চ) নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকের বিরুদ্ধে করা মামলাটি খারিজ করে রায় দেয় বলে জানিয়েছে ফিলিপাইনের ইংরেজি সংবাদমাধ্যম ইনকোয়ারার। এই সংবাদমাধ্যমটিই বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা প্রথম প্রকাশ্যে এনেছিল।

ইনকোয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিভিল মামলার অন্যতম বিবাদী সোলায়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর মালিক কোম্পানি ব্লুমবেরি রিসোর্টস গ্রুপ আজ সোমবার ফিলিপাইনের স্টক এক্সচেঞ্জে এ তথ্য জানিয়েছে।

রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশায় বাংলাদেশ ব্যাংক ওই মামলাটি দায়ের করেছিল। ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) এবং ব্যাংকটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ ডজনখানেক ব্যক্তিকে আসামি করা হয়েছিল ওই মামলায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *